“এটি একটি কল্যাণময় কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তারা চিন্তা-ভাবনা করে, আর জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরাই উপদেশ গ্রহণ করে থাকে।।” — [সূরা ছাদ ৩৮:২৯]
- ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
- * * * *
- দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
- * * * *
- লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্ষার্থীরা
- * * * *
- ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লায় দোয়া মাহফিল
- * * * *
- সোনারগাঁয়ে মাদক ও ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেপ্তার
- * * * *
সহজ আমল
শীতকাল মুমিনের জন্য বিশেষ নেয়ামত। কারণ এ মৌসুমে দিন ছোট, রাত দীর্ঘ—ইবাদত-বন্দেগি করার সুযোগও বেশি। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ: ১১৬৫৬)
সূর্যোদয়ের কিছুক্ষণ পর দুই বা চার রাকাত নামাজের বিশেষ ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এ সময়ের নফল নামাজ ইশরাকের নামাজ হিসেবে পরিচিত।
কিছু আমল এমন আছে, যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না। কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি।
তাসবিহ পাঠে জান্নাতে গাছ বপন : মহান আল্লাহ তাঁর বান্দাদের ভালোবাসেন। তাই তাঁর বান্দাদের ছোট ছোট আমলের বিনিময়ে অফুরন্ত সওয়াব দান করেন। মুমিনের কয়েক সেকেন্ডের আমলের বিনিময়ে তিনি তাদের জন্য জান্নাতকে সাজিয়ে তোলেন। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি (একবার) বলে ‘সুবহানাল্লাহিল আজিম ওয়াবিহামদিহি’, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ লাগানো হয়।” (তিরমিজি, হাদিস : ৩৪৬৪)